Etusivu » বাংলা (bangla) PAM/পাম হল ফিনল্যান্ডের পরিষেবা বিভাগের কর্মীদের জন্য ট্রেড ইউনিয়ন ফিনল্যান্ডে যারা কাজ করেন তাদের প্রত্যেকের কর্মচারীর অধিকার আছে – তারা যেখান থেকেই আসুক না কেন। আপনি যদি বেসরকারি পরিষেবা বিভাগে কাজ করেন – পরিষ্কার করার কাজ , খুচরা বিক্রয়, লজিস্টিক্স , রেষ্টুরেন্ট , হোটেল বা পর্যটন বিভাগে – তাহলে PAM হল আপনার জন্য সঠিক ইউনিয়ন। আপনার কর্মজীবনে নিরাপত্তা পেতে PAM-এ যোগদান করুন। এখনই যোগ দিন PAM কী করে ? ✅ PAM কর্মসংস্থান সম্পর্কিত বিষয়ে সহায়তা, পরামর্শ এবং আইনি সহায়তা প্রদান করে আপনি যখন PAM-এর সদস্য হবেন , তখন কর্মজীবন সম্পর্কে প্রশ্ন থাকলে বা আপনার নিয়োগকর্তার সাথে বিরোধ থাকলে আপনি PAM-এর বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ এবং সাহায্য পাবেন। ✅ PAM বেতন বৃদ্ধি এবং কর্মসংস্থানের অন্যান্য শর্তাবলীর বিষয় একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা করে PAM পরিষেবা বিভাগের যৌথ চুক্তি নিয়ে আলোচনা করে, যার শর্তাবলী, আইন অনুসারে প্রয়োজনীয় শর্তাবলীর চেয়ে ভালো। যৌথ চুক্তির মধ্যে রয়েছে ন্যূনতম বেতন, কর্মঘণ্টা, অসুস্থতার সময়ের বেতন, ছুটির বেতন এবং আরও অনেক কিছু। যেমন, PAM-এর যৌথ চুক্তির কারণে কর্মীরা সন্ধ্যা ও রাতের কাজের জন্য অতিরিক্ত বেতন এবং সপ্তাহে দুই দিন ছুটি পান। ✅PAM বেকারত্বের সময় সুরক্ষা প্রদান করে PAM-এর সদস্যতা পাওয়ার সঙ্গে আপনি PAM-এর বেকারত্ব তহবিলের সদস্য হবেন।আপনি যদি বেকার হন এবং বেকার ভাতা পাওয়ার নির্দিষ্ট যোগ্যতা পূরণ করেন তবে আপনি আয়-সম্পর্কিত বেকার ভাতা পেতে পারেন। ✅ PAM প্রশিক্ষণ, ইভেন্ট এবং সহায়তার আয়োজন করে আমরা ভাষা শেখার জন্য ক্লাব, সি ভি প্রস্তুত করার সাহায্য , বিভিন্ন বিষয় তথ্য প্রদান করি যাতে পর্যাপ্ত তথ্য পেয়ে আপনি আপনার আত্মবিশ্বাস বাড়াতে পারেন। আপনি বিনামূল্যে অন্যদের সাথে দেখা করতে, আপনার অধিকার সম্পর্কে জানতে এবং আপনার দক্ষতার উন্নতি করতে পারবেন ।এখানে PAM নেটওয়ার্কে যোগ দিন ফিনল্যান্ডে ন্যূনতম বেতন কত ? ফিনল্যান্ডে কোনও আইনগত ন্যূনতম বেতন বা মজুরি নেই। বেশিরভাগ ক্ষেত্রে, ট্রেড ইউনিয়ন এবং নিয়োগকর্তাদের সংগঠনগুলির মধ্যে আলোচনার মাধ্যমে সম্মিলিত চুক্তিতে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। সেই কারণে, বেতন সম্পর্কিত ব্যবস্থা এবং ন্যূনতম বেতন বিভিন্ন কাজের বিভাগে বিভিন্ন হতে পারে। বেতনের কাঠামো নির্ধারন করা হয় মাসিক মূল বেতন বা ঘণ্টাগত মজুরির পরিমাণ এবং সন্ধ্যা ও রাতের কাজ এবং ওভারটাইমের জন্য পারিশ্রমিকের পরিমাণ নিয়ে হোটেল এবং রেষ্টুরেন্ট-এ কাজের ন্যূনতম বেতন দেখুন (ইংরেজিতে) রিয়েল এস্টেট পরিষেবার কাজের ন্যূনতম বেতন দেখুন (ইংরেজিতে) ব্যবসা-বাণিজ্যের কাজের জন্য ন্যূনতম বেতন দেখুন (ইংরেজিতে) প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী ট্রেড ইউনিয়ন কী? ট্রেড ইউনিয়ন হল শ্রমিকদের একটি সংগঠন। শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি, কর্মঘণ্টা এবং অন্যান্য কর্মপরিবেশ উন্নত করার জন্য একটি ট্রেড ইউনিয়নে যোগদান করে। ট্রেড ইউনিয়নগুলি নিয়োগকর্তাদের সাথে আলোচনা করে এবং এর ভিত্তিতে যৌথ চুক্তি তৈরি করে। তারা নিশ্চিত করে যে কর্মক্ষেত্রগুলি এই চুক্তি অনুসারে কাজ করবে এবং কর্মচরীদের সাথে ন্যায্য আচরণ করবে । ট্রেড ইউনিয়নগুলি তাদের সদস্যদের আইনি সহায়তা, পরামর্শ প্রদান করে, প্রশিক্ষণের ব্যবস্থা করে। ফিনল্যান্ডে, প্রত্যেক কর্মীর ট্রেড ইউনিয়নে যোগ দেবার অধিকার রয়েছে। কে PAM-এ যোগদান করতে পারবেন? ণিজ্য বা লজিস্টিক্স-এ • হোটেল, রেষ্টুরেন্ট বা গ্যাস স্টেশনে এছাড়াও PAM-এর সদস্য হতে পারবেন যদি আপনি কোনও পরিষেবার কাজের পেশার জন্য পড়াশোনা করেন,খাদ্য সরবরাহকারী ব্যক্তি হিসাবে কাজ করেন অথবা আপনি স্বাধীন উদ্যোক্তা হয়ে ব্যবসা করেন। PAM -এর সদস্যপদ সম্পর্কে পড়ুন (ইংরেজিতে)ছাত্র সদস্যপদ সম্পর্কে পড়ুন (ইংরেজিতে)খাদ্য সরবরাহকারী ব্যক্তিদের সাথে PAM-এর সহযোগিতা সম্পর্কে পড়ুন (ইংরেজিতে) PAM সদস্যপদ ফর্মটি পূরণ করুন (ইংরেজিতে) আমি বেসরকারি পরিষেবায় কাজ করি না। আমার কোন ইউনিয়নে যোগদান করা উচিত? আপনি liitot.fi/en ওয়েবসাইটে নিয়োগকর্তা বা আপনার পেশা অনুসারে উপযুক্ত ইউনিয়নের অনুসন্ধান করতে পারেন। আমি কিভাবে PAM-এ যোগ দিতে পারব ? আপনি এই অনলাইন ফর্মটি পূরণ করে অথবা আমাদের সদস্যপদ পরিষেবা +৩৫৮ (০) ৩০ ১০০ ৬৩০ নম্বরে ফোন করে যোগ দিতে পারবেন। আপনার নিজস্ব যোগাযোগের তথ্যের সঙ্গে অবশ্যই আপনার ফিনিশ সোশ্যাল সিকিউরিটি নম্বর এবং আপনার কর্মক্ষেত্রের সরকারী নাম জানাবেন। PAM-এর সদস্যপদ সম্পর্কে ইংরেজিতে আরও তথ্য পড়ুন আমি বিদেশী বলে কি আমার নিয়োগকর্তা আমাকে কম বেতন দিতে পারেন? না। আপনার জাতীয়তার ভিত্তিতে অন্যদের তুলনায় আপনার বেতন কম বা কর্মপরিবেশ খারাপ হতে পারে না। বৈষম্য নিষিদ্ধ। যৌথ চুক্তি মানে কী? যৌথ চুক্তি হল ট্রেড ইউনিয়ন এবং নিয়োগকর্তাদের মধ্যে একটি চুক্তি। এই চুক্তি বেতন, কর্মঘণ্টা, ছুটির দিন এবং অন্যান্য কাজের শর্তাবলীর বিষয় ন্যূনতম প্রয়োজনীয়তা নির্ধারণ করে। একটি নির্দিষ্ট কোম্পানির জন্য এমনকি একটি সম্পূর্ণ ইন্ডাস্ট্রির জন্যও যৌথ চুক্তি নিয়ে আলোচনা করা যেতে পারে। বেশিরভাগ PAM-এর যৌথ চুক্তিগুলি সেক্টর-নির্দিষ্ট এবং সেই সেক্টরের সমস্ত কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য। PAM-এর যৌথ চুক্তির তালিকা (ইংরেজিতে) আমি কি যৌথ চুক্তির চেয়ে দুর্বল শর্তাবলীতে সম্মত হতে পারি? না পারবেন না। আপনি সব সময় ভালো শর্তাবলীতে সম্মত হতে পারবেন – কিন্তু চুক্তির ন্যূনতম শর্তাবলীর চেয়ে খারাপ শর্তাবলীতে কখনোই সম্মত হতে পারবেন না।এমনকি যদি চুক্তিতে উল্লিখিত শর্তাবলী থেকে খারাপ শর্তাবলীর চুক্তিতে স্বাক্ষর করেন , তা বৈধ নয়। আইন এবং যৌথ চুক্তিতে যা লেখা আছে তার উপর আপনার অধিকার আছে। আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। PAM কি আমাকে সাহায্য করতে পারবে ? যদি আপনি বরখাস্তের আগে PAM-এর সদস্য হয়ে থাকেন। PAM কীভাবে সদস্যদের সাহায্য করে: কীভাবে এবং কেন কর্মীদের বরখাস্ত করা যেতে পারে সে সম্পর্কে কিছু নিয়ম আছে। PAM নিশ্চিত করে যে সদস্যদের অধিকার সুরক্ষিত আছে এবং বরখাস্ত করার বিষয় আলোচনার সময় সাহায্য করে । আপনার যদি কোনও প্রশ্ন থাকে তাহলে অনুগ্রহ করে PAM-এর সাথে যোগাযোগ করুন।যোগাযোগের তথ্য PAM-এর সদস্য হিসেবে, আপনি ফিনিশ সার্ভিস ওয়ার্কার্স ইউনিয়নের বেকারত্ব তহবিলের সদস্য। যদি আপনি বেকার হন এবং নির্দিষ্ট শর্তাবলী পূরণ করেন, তাহলে বেকারত্ব তহবিল থেকে আপনাকে আয়-সম্পর্কিত বেকার ভাতা দেওয়া হবে। ভাতাটি আপনার বেতনের চেয়ে কম, তবে সাধারণত সরকার কর্তৃক প্রদত্ত বেকারভাতার চেয়ে বেশি। PAM তার সদস্যদের চাকরি খুঁজে পেতে বা পড়াশোনার সুযোগের ক্ষেত্রে ব্যক্তিগত সহায়তাও প্রদান করে। PAM-এর কোচিং-এর মাধ্যমে, আপনি আপনার নিজস্ব দক্ষতা আরও ভালভাবে বুঝতে পারবেন এবং চাকরির অনুসন্ধানে সহায়তা পাবেন। ইংরেজিতে আরও তথ্য পড়ুন কাজের জন্য ফিনল্যান্ডে আসছেন – আপনার যা জানা দরকার পরিষেবা বিভাগে নতুন কর্মীদের জন্য তথ্য কর্মসংস্থান সম্পর্কিত তথ্য – কর্মচুক্তি, কর্মঘণ্টা, ছুটি, অসুস্থতার সময় এবং আরও অনেক কিছু PAM-এর সদস্যদের জন্য পরামর্শ এবং আইনি সহায়তা PAM-এর সদস্য হোন আপনি যদি বেসরকারি পরিষেবায় কাজ করেন, উদাহরণস্বরূপ একজন বিক্রয়কর্মী, পরিচ্ছন্নতাকর্মী, ওয়েটার, কুক বা নিরাপত্তারক্ষী হিসেবে, তাহলে আপনার PAM-এত সদস্য হওয়া উচিত।আমরা আপনার চাকরির শর্তাবলী নিয়ে আলোচনা করব এবং আপনার চাকরিতে সমস্যা হলে আপনাকে সাহায্য করব। আরও পড়ে দেখুন এবং যোগ দিন